Banner 320x50

চিত্রনায়িকা মাহিয়া মাহির পুরনো ভিডিও ভাইরাল!

 দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। বন্ধু-বান্ধবীদের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে। অভিনয়ে নিয়মিত না হলেও এখনও তিনি সরব সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তদের জানান দেন নিয়মিত ভিডিও, ছবি আপলোড করে।


সম্প্রতি সামাজিক মাধ্যমে মাহিয়া মাহির আপলোড করা দেড় মিনিটের পুরনো একটি ভিডিও ফের ভাইরাল হয়েছে। যেখানে রীতিমতো আগুন ঝরাতে দেখা গেছে এই ভিডিওটিতে। নতুন করে ভিডিওটি নিয়ে আলোচনা করছেন মাহি ভক্তরা। ইতোমধ্যে ভিডিওটির ভিউ এক কোটি ছাড়িয়ে গেছে।

ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। সবশেষ তাকে শাকিব খানের ‘রাজকুমার’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এরপর অভিনয় নিয়ে ব্যস্ততা না থাকলেও মডেলিংয়ে সময় দিচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন পরপর ভিন্ন সাজে দেখা মেলে এই নায়িকার।

তবে আবার কবে নাগাদ অভিনয়ে নিয়মিত হবে তিনি তা এখনও জানা যায়নি।

ব্যক্তি জীবনে নানা কারণেই সমালোচনা কিংবা আলোচনায় ছিলেন তিনি। সবকিছুকে পাশ কাটিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছেন তিনি। তার এই ঘুরে দাঁড়ানোর পরিবর্তনটাই ভক্তরা দেখল দেড় মিনিটের এক ভিডিওতে।এ যেন নতুন উদ্যমে কাজে ফেরার আভাস দিচ্ছেন মাহি।

এখন ভক্তদের প্রশ্ন তবে কী আবারও অভিনয়ে ফিরবেন তিনি? সময় হলে হয়তো এই প্রশ্নের উত্তর জানা যাবে। তাই আপাতত পুরানো ভিডিও নিয়েই থাকতে হচ্ছে তাদের।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.