Banner 320x50

নারীদের ঘরে রাখলে অর্ধেকের বেশি জনগোষ্ঠী কাজে আসবে না : মির্জা আব্বাস

 নারীদের ঘরে বসিয়ে রাখলে দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী কাজে আসবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, অনেকে বলে— নারীদের রানীর সম্মান দিয়ে ঘরে বসিয়ে রাখব। তাহলে কী হবে? দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী কোনো কাজে আসবে না।


রবিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়া বুঝেছিলেন, নারীদের ঘরে বসিয়ে দেশের অগ্রগতি হবে না, তাই তিনি নারীশিক্ষা নিয়ে কাজ করেছিলেন। 

দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠীকে কাজে লাগাতে হলে নারীশিক্ষায় জোর দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন মির্জা আব্বাস।
 
সুযোগ পেলে সিদ্ধেশ্বরী গার্লস কলেজকে সরকারীকরণসহ কলেজের উন্নতির জন্য কাজ করবেন বলেও আশ্বাস দেন তিনি। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.